হাতিয়ায় শিবিরের দুই নেতাআটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে উসকানিমূলক পোস্টার লাগানোর অভিযোগে শিবিরের স্থানীয় পর্যায়ের দুই সভাপতিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে হাতিয়া পৌর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ছাত্রশিবিরের হাতিয়া উপজেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন (২২) ও হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রাসেল উদ্দিন (২০)। জানতে চাইলে শিবিরের দুই নেতাকে আটকের সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি প্রথম আলোকে বলেন, উল্লিখিত দুই নেতা উপজেলা সদরে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছবিসংবলিত উসকানিমূলক পোস্টার সাঁটাচ্ছিলেন। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়।