হাতির আক্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের সীমান্তবর্তী কর্ণঝোড়া চান্দাপাড়া গ্রামে গতকাল বুধবার বন্য হাতির আক্রমণে উমেছা বেওয়া (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে৷ তিনি ওই গ্রামের মৃত সাইদুর রহমানের স্ত্রী। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে একদল বন্য হাতি কর্ণঝোড়া চান্দাপাড়া গ্রামে ঢুকে পড়ে৷ গ্রামবাসী মশাল ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে হাতির দলটিকে তাড়াতে যায়। এ সময় হাতি পায়ের নিচে পিষ্ট হয়ে উমেছা বেওয়া ঘটনাস্থলেই নিহত হন৷