হাতির আক্রমণে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গাছ কাটতে গিয়ে হাতির আক্রমণে নিহত আশারতলি গ্রামের তরুণের মরদেহ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ওই তরুণকে ৪৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় হাতি হত্যা করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, বৃহস্পতিবার রাতে আশারতলি গ্রামের কয়েকজন নো ম্যানস ল্যান্ডে গাছ কাটতে যান। আবার কেউ কেউ বলেছেন, তাঁরা মিয়ানমারের ভূখণ্ডে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) স্থাপিত কাঁটাতারের বেড়া চুরি করতে গিয়েছিলেন। সেখানে তাঁরা সীমান্তের উভয় দিকে জঙ্গলে বিচরণকারী হাতির পালের মুখোমুখি পড়ে যান। সেখান থেকে সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও আব্দুস সালাম (২৫) নামে এক তরুণকে হাতি ধরে ফেলে এবং তাকে হত্যা করে।