হাতির আক্রমণে নিহত এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চক্রবর্তীহাট এলাকায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে হাতির আক্রমণে স্থানীয় ইউনিয়নের এক চৌকিদার নিহত হয়েছেন।
নিহত চৌকিদারের নাম মোহাম্মদ ইলিয়াছ (৫০)। তিনি ধর্মপুর ইউনিয়নের চাঁদেরপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
ধর্মপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. ইলিয়াছ চৌধুরী বলেন, গত শুক্রবার গভীর রাতে ১১টি হাতির একটি দল ধর্মপুর ইউনিয়নের শঙ্খ নদের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নিয়ে ফসলি খেত নষ্ট করছিল। ইউনিয়নের তিন চৌকিদার এ খবর পেয়ে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণের কবলে পড়েন। এ সময় দুই চৌকিদার পালাতে সক্ষম হলেও ইলিয়াছ হাতির শুঁড়ের আঘাতে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।