হাতির আক্রমণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের দক্ষিণ পাশে ছদাহা এলাকায় গতকাল সোমবার হাতির আক্রমণে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম মো. শহিদুল ইসলাম (১৩)।
ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশাদ হোসেন চৌধুরী বলেন, গত এক সপ্তাহ থেকে ১৩টি বন্য হাতির একটি পাল কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নের মাঝামাঝি কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের দক্ষিণ পাশে অবস্থান করছিল। দুষ্টু ছেলের দল হাতির পালটি লক্ষ্য করে ঢিল ছুড়লে হাতিগুলো উত্তেজিত হয়ে আক্রমণ করলে শহিদুল ইসলাম হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় গত রোববার রাতে বন্য হাতির আক্রমণে কৃষক মিলন কান্তি দে নিহত হয়েছেন।
বরইতলী ইউপির চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী বলেন, মিলন কান্তি দে বাইন্যাঘোনা এলাকায় জমির পাকা ধান পাহারা দিচ্ছিলেন। এ সময় বন্য হাতির পাল আক্রমণ করলে তিনি ঘটনাস্থলে নিহত হন।