হাতির আক্রমণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান ও চট্টগ্রামের লোহাগাড়ায় গত মঙ্গলবার রাতে বন্য হাতির আক্রমণে দুজন নিহত হয়েছে। একই সময়ে হাতির পালের আক্রমণে ছয়টি গরু ও তিনটি ছাগল মারা গেছে।গতকাল বুধবার জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে এক পাল বন্য হাতি বান্দরবানের টঙ্কাবতী ইউনিয়নের বাবুনগর ও লোহাগাড়ার দনিবিলা গ্রামে ঢুকে পড়ে। হাতির আক্রমণের বিষয়টি জানতে পেরে গ্রামের লোকজন পালিয়ে যেতে থাকে। হাতির পাল প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়।টঙ্কাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহামঞ্চদ ইসমাইল বলেন, হাতির পাল চলে যাওয়ার পর বাবুনগরে অজ্ঞাত একজনের ও দনিবিলা গ্রামে নুর আহম্মদের (৬১) লাশ পাওয়া যায়। তিনি জানান, হাতির আক্রমণে ছয়টি গরু ও তিনটি ছাগল মারা গেছে।বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, নিহত দুজনের মধ্যে একজনের বাড়ি লোহাগাড়ায়। নিহত অন্যজনের পরিচয় জানাতে পারেননি স্থানীয় ব্যক্তিরা। তিনি রোহিঙ্গা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।