হাতির আক্রমণে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে আবদুস সালাম (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুস সালাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘাইছড়ি থেকে লংগদু এসে হেঁটে গুলশাখালী ইউনিয়নে স্বজনের বাড়িতে যাচ্ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে ছোট মাহিল্যার এলাকায় তিনি একদল হাতির আক্রমণের শিকার হন। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, স্থানীয় লোকজন আবদুস সালামের লাশ উদ্ধার করেন। পরে স্বজনেরা এসে লাশটি নিয়ে যান। তিনি জানান, ওই এলাকায় নিয়মিত হাতির পাল বিচরণ করে।