হাতির আছাড়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ফাইতং মৌজা এলাকায় গত বুধবার রাত নয়টায় হাতির আছাড়ে মো. শহিদ উল্লাহ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শহিদ উল্লাহ সুরাজপুর এলাকার আবদুস শুক্কুরের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, হাতির আক্রমণে শহিদ উল্লাহ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।