হাতির জন্য ১৩ পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করার লক্ষ্যে একমত হয়েছে দুই দেশ। গত বৃহস্পতিবার ভারতের মেঘালয়ের শিলংয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তে কাঁটাতারের বেড়ার ১৩ স্থানে হাতির নিরাপদ বিচরণের পথ নিশ্চিত করা হবে। ভারতের বন বিভাগের মহাপরিচালক সিদ্ধান্ত দাশ বলেন, প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছিল, দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় এবং দক্ষিণ গারো পাহাড়ের ৩০টি স্থান দিয়ে হাতি চলাচল করে। এর মধ্যে ১৩টি স্থান দিয়ে আন্তসীমান্ত পর্যায়ে হাতির বিচরণ বেশি। ১২টি পথ মেঘালয় সীমান্তে এবং ১টি আসাম সীমান্তে। দুই দেশের সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা হাতি উদ্ধারের দলের জন্য আন্তসীমান্ত পর্যায়ে যাতায়াতের বিষয়টির অনুমতি দেওয়ার ক্ষমতা পাবেন। বৈঠকে দুই দেশের বন বিভাগের কর্মকর্তারা ১৮টি বিষয়ে একমত হয়েছেন।

পিটিআই