হাতির পায়ে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতির পায়ে পিষ্ট হয়ে রাঙামাটিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গত বুধবার রাতে লংগুদু উপজেলার বগাচতর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোজাম্মেল হক ও নুরুল হক।
বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের চিবেররেগা এলাকায় মোজাম্মেল হকের বাড়িতে হাতি হানা দেয়। বাড়ির সদস্যরা ভয়ে এদিক-সেদিক ছুটতে থাকে। এ সময় হাতির পায়ের নিচে চাপ পড়ে নিহত হন মোজাম্মেল হক। হাতি হানা দেওয়ার খবর শুনে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে আসে। এ সময় উন্মত্ত হাতির পায়ের নিচে পড়ে মারা যান নুরুল হক। আহত হন জসীম।