হাতিরঝিল পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বুধবার সন্ধ্যায় হাতিরঝিল-বেগুনবাড়ী সমন্বিত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের (পশ্চিম) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাসুদ প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি প্রকল্পের জলাশয়ে দর্শনার্থীদের বিনোদনের জন্য নৌকা চালু এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে প্রকল্প এলাকা ঘুরে দেখেন। তিনি প্রকল্প এলাকায় নির্মিত একটি অস্থায়ী মঞ্চে বসে কিছুক্ষণের জন্য প্রকল্পের সৌন্দর্য উপভোগ করেন। তিনি পরিদর্শকদের বইয়ে স্বাক্ষর করেন। হাতিরঝিল পরিদর্শনকালে রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম এবং পরিবারের অন্যান্য সদস্য তাঁর সঙ্গে ছিলেন। অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, রাষ্ট্রপতির সচিবগণ, গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন এবং রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান উপস্থিত ছিলেন।