হাতিরঝিলে ঘুড়ি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে আনন্দ-উল্লাসে উদ্যাপিত হলো ঘুড়ি উৎসব। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কিউবিক আর্ট স্কুল পঞ্চমবারের মতো এই উৎসবের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্রশিল্পী সারাহ বেগম কবরী। তিনি বলেন, ‘দেশের অন্যতম ঐতিহ্য ঘুড়ি, যা আমাদের সংস্কৃতিকে লালন করে। নিজ সংস্কৃতিকে বাঁচাতে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।’
কিউবিক আর্ট স্কুলের পরিচালক মুজাহিদুল হাসান বলেন, পুরান ঢাকার মতো এই এলাকাও শিশু-কিশোরদের ঘুড়ির প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন। এ ছাড়া কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়, তা-ও তাদের শেখানো হয়।
বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক শাহিদা আরবীসহ কিউবিক আর্ট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উৎসবে উপস্থিত ছিলেন।