হাতিরঝিলে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় মাসুম ইসলাম (২৬) নামে এক যুবক মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হাতিরঝিলের পানির পাম্পের সামনের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন চালক মাসুম ও আরোহী সামাদ।
শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিতসক মাসুমকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মবিন আহমেদ প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল নিয়ে মোড় ঘোরার সময় মাসুম পড়ে যান। তিনি মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিলেন। তেজগাঁও এফডিসি থেকে রামপুরা বনশ্রী এলাকায় নিজ বাসায় ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের একটি রড তাঁর চোয়ালের ভিতর ঢুকে যায়।
মাসুমের আত্মীয় পাপ্পু বলেন, আহত সামাদ মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।