হাতিরঝিলে নৌকাবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রোইং ফেডারেশন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোশতাক আহমেদ। নৌকাবাইচে বান্দরবান, সিলেট, কুমিল্লা, নরসিংদী ও গাজীপুর জেলা অংশ নেয়। এর মধ্যে প্রথম হয়েছে বান্দরবান জেলা, দ্বিতীয় হয়েছে নারায়ণগঞ্জ জেলা এবং তৃতীয় হয়েছে সিলেট জেলা। বিজয় দিবসে হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা দর্শনার্থীরা আনন্দ-উল্লাসের সঙ্গে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।