হাতিরঝিলে পিকআপ ভ্যান উল্টে আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরঝিল এলাকায় পিকআপ ভ্যান উল্টে আটজন আহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কামরুল (১৪), তুহিন (১৫), আবদুর রহমান (১৫), সজীব (১৫), মেহেদি (১৫), মুর্তজা (১৭) ও গোলাপ (২০)। এ ঘটনায় সাত বছরের এক শিশুও আহত হয়। তার পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিদের মধ্যে আবদুর রহমান, গোলাপ ও সজীবের অবস্থা গুরুতর। তাঁর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ঈদের আনন্দ উদ্যাপনে একটি পিকআপ ভ্যানে ১৫ জন উঠেছিল। পিকআপে সাউন্ড সিস্টেমের মাধ্যমে গান বাজানো হচ্ছিল। পিকআপটি হাতিরঝিলের পূর্ব পাশে মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে যায়।