হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন রাজধানীর বংশাল এলাকায় থাকতেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বিকেলে হাতিরঝিলের মগবাজার পাগলা মাজার এলাকায় আনোয়ার হোসেন রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কারের ধাক্কায় তাঁর মাথায় আঘাত লাগে ও দুই পা ভেঙে যায়।