হাতিরঝিলে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাঁধন রানা (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে জানান, দুটি মোটরসাইকেলে চারজন ছিলেন। মুখোমুখি সংঘর্ষ হলে বাঁধন রানা ঘটনাস্থলেই মারা যায়।