হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরঝিলের কুনিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল মামুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল্লাহকে রাত সোয়া একটার দিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা স্বজন সূত্রে জানা যায়, আবদুল্লাহ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তার একপাশে পড়ে যান।
আবদুল্লাহ ঢাকার বনশ্রী এলাকায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুল্লাহর লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।