হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রায়হান (৮)। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, হাতিরঝিলে মাই টিভি চ্যানেলের অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎ​সকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রায়হানের বাবা মোহাম্মদ লিটন ঠেলাগাড়ি চালান। বাসা রামপুরার উলনে।