হাতিরপুলে আবাসিক ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলের একটি পাঁচতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের ইনচার্জ মোফাজ্জল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ১৬৭/এ এলিফ্যান্ট রোডের পাঁচতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় দুপুর ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।