হাতিরপুলে পাঁচটি দোকানের ফলে ফরমালিন, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর হাতিরপুল বাজারে ফরমালিনযুক্ত আমসহ নানা ফল নষ্ট করে দেন l প্রথম আলো
ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর হাতিরপুল বাজারে ফরমালিনযুক্ত আমসহ নানা ফল নষ্ট করে দেন l প্রথম আলো

রাজধানীর হাতিরপুলে পাঁচটি ফলের দোকানে অভিযান চালিয়ে আম, জাম, লিচুসহ নানা ফলে ফরমালিনের উপস্থিতি পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ গতকাল মঙ্গলবার এই আদালত পরিচালনা করেন৷ এসব দোকানকে জরিমানা করা হয় এবং ফরমালিনযুক্ত ফল নষ্ট করে ফেলা হয়৷
দোকানগুলোর মধ্যে নূর হোসেনের ফলের দোকান, আল্লাহার দান ফুড স্টোর, দেশ-বিদেশ ফলের দোকান ও কালু মিয়ার ফলের দোকানকে পাঁচ হাজার করে ও ঢাকা ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷
ফলের দোকানের পাশাপাশি আদালত রামপুরার স্বপ্ন সুপার শপকে বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ না করে দেশি-বিদেশি পণ্য বিক্রির অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করেন৷ বিএসটিআইয়ের নিবন্ধন না নিয়ে কেক ও বিস্কুট বিক্রির দায়ে রামপুরার লন্ডন সুইটসকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা৷ বিজ্ঞপ্তি৷