হাতিরপুলে ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরপুল এলাকায় মোতালেব প্লাজার পাশে একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভবনটির পঞ্চম তলায় সিরামিকের গুদাম রয়েছে। সেখানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রথম আলো ডটকমকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিভে যাওয়ার পর সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।