হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরপুলে সোমবার রাতে একটি ভবনের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সোমবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে হাতিরপুলের মেরুন প্লাজা নামের একটি ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আতাউর রহমান জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আতাউর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রাথমিক তদন্ত ও তথ্য সংগ্রহ চলছে। পরে তা জানানো হবে।