প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় তদন্তের অংশ হিসেবে কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দা শিরিন কুলসুমা খাতুন গতকাল সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, গতকাল উপজেলা মৎস্য কার্যালয়ে ময়েদুজ্জামান ও তাঁর কার্যালয়ের তিন কর্মচারী, জাতীয় মৎস্যজীবী সমিতি হাতিয়া শাখার সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তদন্ত কর্মকর্তা সৈয়দা শিরিন কুলসুমা উপস্থিত সবাইকে ময়েদুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে রোববার তিনি ময়েদুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন দাপ্তরিক কাজের অনিয়মের তদন্ত করেন।