হাতিয়া পাইলট হাইস্কুলের শতবর্ষ পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতবর্ষে পা দিল হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট হাইস্কুল। শতবর্ষ পূর্তি উৎসবকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে ১৩ ও ১৪ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, সম্মাননা প্রদান, স্মৃতিচারণা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।‘গৌরবের শতবর্ষ’ স্লোগানে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবুল মোমেন।১৯১২ সালের ১ জানুয়ারি হাতিয়া পুরাতন শহরের ফৌজদারি আদালত এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর নদীভাঙনের কারণে বিদ্যালয়টি এখন পর্যন্ত চারবার স্থানান্তরিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন হাওলাদার প্রথম আলোকে বলেন, নোয়াখালী অঞ্চলের শিক্ষার প্রসারে হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট হাইস্কুলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্কুলটি অনেক গুণী মানুষের জন্ম দিয়েছে। এই স্কুলের বহু শিক্ষার্থী এখন নিজ যোগ্যতায় দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। অবকাঠামোর সমস্যা থাকলেও স্কুলের শিক্ষার্থীরা বোর্ডে এখনো ভালো ফল করছে।বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শতবর্ষ পূর্তি উৎসব সফল করার জন্য ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীর মাইজদি ও হাতিয়ায় চারটি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনেকেই ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে। এ ছাড়া অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে।