হাতিয়ার আসমা মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসমা আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। গত রোববার ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়।গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে আসমার প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আসমা আখতার প্রথম আলোকে জানান, তিনি ২০০৯ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি আহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ২০০৩ ও ২০০৫ সালে যথাক্রমে দাখিল ও আলিম পাস করেন। তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ হোসাইনের মেয়ে।