হাতিয়ার উপকূলে মেঘনায় চালবাহী ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে গতকাল শুক্রবার দুপুরে এমভি রাসেল নামে একটি চালবাহী ট্রলার ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে তলিয়ে যায়। ট্র্রলারের নয়জন লোক দুর্ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে ক্যরিং চরে ওঠেন। সারেং (চালক) নুরুল কবীর বেলা তিনটায় সেখান থেকে মুঠেফোনে এ তথ্য জানান।তমরদ্দি বাজারের ব্যবসায়ী লক্ষ্মণ সাহা গতকাল বিকেলে জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে তাঁর প্রায় ১১ লাখ টাকার এক হাজার বস্তা চাল ছিল। এবং তমরদ্দি বাজারের আটজন ব্যবসায়ীর প্রায় সাড়ে চার হাজার বস্তা চাল, ৬০ বস্তা চিনি ও ২০টি অন্যান্য মালামালের কার্টন ছিল। এটি শুক্রবার সকাল সাতটায় চাঁদপুর ঘাট থেকে হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাটের উদ্দেশে রওনা দেয়।