হাতিয়ার তমরদ্দি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহামঞ্চদ আলাউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ওই ইউপির দুজন সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি সঞ্চারকলিপি জমা দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা ইউপি চেয়ারম্যান মোহামঞ্চদ আলাউদ্দিনের বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষদের হয়রানি-নির্যাতন, জেলেদের রেশনের চাল ও সরকারি গাছ বিক্রির টাকা আত্মসাৎ, সন্ত্রাসীদের দিয়ে নৌঘাট দখলের চেষ্টা, রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও জলদস্যুদের সহযোগিতা করার অভিযোগ তোলেন।