হাতিয়ার মেঘনায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী থেকে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে রামগতি এলাকায় গতকাল সোমবার বিকেলে ওই অভিযান চালানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে কোস্টগার্ড সদস্যরা সহায়তা করেন। সন্ধ্যা ছয়টার দিকে হাতিয়ার তমরুদ্দী ঘাটে উদ্ধার করা জাল আগুনে পোড়ানো হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস কর্মকর্তা নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, জব্দের পর পুড়িয়ে ফেলা ওই জালের মূল্য অন্তত ৪০ লাখ টাকা। ইলিশ মৌসুম শুরুর পর এক শ্রেণীর অসাধু জেলে কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরে আসছিলেন। অথচ কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরা নিষিদ্ধ। ওই অসাধু জেলেদের প্রতিরোধ করতেই এই অভিযান চালানো হয়।