হাতিয়ার মেঘনায় দুই চালকসহ তিন বোট ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের রামচরণ এলাকায় মেঘনাসংলগ্ন কাউনিয়া খাল থেকে মক্কা-মদিনা নামের তিনটি মালবাহী বোট ছিনতাই এবং দুই চালককে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দস্যুদের হামলায় বোটের কর্মচারী তামিম ইকবাল (৩০), ইসমাইল হোসেন (২৬) ও ছালামত উল্লা (৩৫) গুরুতর আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মক্কা-মদিনা নামের একটি মালবাহী বোটসহ তিনটি বোট কক্সবাজার থেকে লবণ নিয়ে খুলনায় বিক্রি করে। ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার রাতে মেঘনাসংলগ্ন কাউনিয়া খালে বোট তিনটি নিয়ে চালক ও শ্রমিকেরা যাত্রাবিরতি করেন। গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে ১৪-১৫ জনের একদল জলদস্যু অতর্কিতে এসে বোটের চালক ও শ্রমিকদের ওপর হামলা চালিয়ে সবাইকে মারধর করে। একপর্যায়ে দস্যুরা বোট তিনটি এবং সহিদুল করিমসহ (৪৫) দুই চালককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।