হাতিয়ার সেই আবুল খায়ের আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার ইসলামপুর গ্রামের আবুল খায়ের গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটক হয়েছেন। তিনি বয়ারচর চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির পুলিশের হেফাজতে রয়েছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আবুল খায়ের সন্ধ্যায় নোয়াখালীর সোনাপুর বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করছিলেন। এ সময় চানন্দী ইউনিয়নে কর্মরত দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মী নাজিম তাঁকে চিনতে পেরে স্থানীয় লোকজনকে তাঁকে অপহরণ ও হত্যার গল্প শোনান। পরে স্থানীয়রা তাঁকে আটক করে হাতিয়ার বয়ারচর চেয়ারম্যানঘাটে নিয়ে যায়। পরে তাঁকে বয়ারচর চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। তিনি দুটি মামলার পলাতক আসামি। ওসি বলেন, আবুল খায়েরের লাশ বলে যে লাশটি তাঁর স্বজনেরা শনাক্ত করেছিলেন, তা ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আবুল খায়েরের স্বজনেরা পলাতক।