নোয়াখালীর হাতিয়ায় গতকাল সোমবার (১৫ আগস্ট) আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে জাতীয় শোক দিবস পালন করেছে।বিকেলে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহর সমর্থকেরা উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করেন। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কেফায়েত উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্যাহ প্রধান অতিথি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বিশেষ অতিথির বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আবুল খায়ের রাতুল, আবু তাহের, ইউনুছ মামুন, ছাইফ উদ্দিন, যুবলীগের নেতা জিল্লুর, ছাত্রলীগের সভাপতি দিনাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। ওয়ালী উল্যাহর সমর্থকেরা হাতিয়া প্রেসক্লাব চত্বরে তাঁদের ভাষায় ‘মানব’ভোজের আয়োজন করেন।অন্যদিকে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীর সমর্থকেরা হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করেন। এখানে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও হাতিয়া পৌরসভার মেয়র এ কে এম ইউসুফ আলীর সভাপতিত্বে ইয়াছিন আরাফাত, জিয়া আলী মোবারক, জাকারিয়া ডিপটি, মাঈন উদ্দিন, নুরুল আফছার, বিদ্যু ৎ চন্দ্র দাস প্রমুখ বক্তব্য দেন। মোহাম্মদ আলীর সমর্থকেরা হাতিয়া দ্বীপ সরকারি কলেজে কাঙালিভোজের আয়োজন করেন।