হাতিয়ায় এক টন বরফ আটক জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ইলিশ সুরক্ষা অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভ্রাম্যমাণ আদালত একটি ভ্যানে এক টন বরফসহ ভ্যানচালক আবুল হাসেমকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান এবং হাতিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে আটক ভ্যানচালক স্বীকার করেন ইলিশ মাছে দেওয়ার জন্য এই বরফ নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জরিমানার ১০ হাজার টাকা জমা দিয়ে ভ্যানচালক কারাদণ্ড ভোগ থেকে রেহাই পান।