হাতিয়ায় চার লাখ টাকার মাছ লুট করল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল সন্ত্রাসী নোয়াখালীর হাতিয়া উপজেলার পাঁচ মাছ ব্যবসায়ীর চার লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার বয়ারচর চেয়ারম্যান ঘাট-সোনাপুর সড়কের ভূঞারহাটের কাছে এ ঘটনা ঘটেছে।স্থানীয় মাছ ব্যবসায়ী ও হাতিয়া থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়ার সেলিম ব্যাপারির সাত ঝুড়ি, রিয়াজ ব্যাপারির নয় ঝুড়ি, আবুল ব্যাপারির চার ঝুড়ি, শাহনাজ ব্যাপারির সাত ঝুড়ি ও আজমীর ব্যাপারির দুই ঝুড়ি মাছ ট্রাকযোগে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুর নেওয়া হচ্ছিল। পথে ট্রাক থামিয়ে সন্ত্রাসীরা মাছের ঝুড়িগুলো লুট করে নিয়ে যায়। হাতিয়া থানার ওসি রতন দাসগুপ্ত জানান, এসব ঘটনায় এ পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।