হাতিয়ায় জলদস্যু সন্দেহে আটক সাত ব্যক্তি জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়ায় জলদস্যু সন্দেহে কোস্টগার্ডের হাতে আটক সাত ব্যক্তিকে গত রোববার রাতে জেলহাজতে পাঠানো হয়েছে। গত শনিবার তাঁদের আটক করা হয়েছিল।হাতিয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লুৎফর রহমান জানান, উপজেলার আজমার খাল থেকে ছয়জন এবং চরকিং ইউনিয়নের ব্রিজ বাজার এলাকা থেকে একজনকে আটক করা হয়। তাঁদের সবার বাড়ি উপজেলার হরণী ইউনিয়নে।লুৎফর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে হাতিয়ার পশ্চিম উপকূলের মেঘনা নদী থেকে কোস্টগার্ডের একটি দল ওই সাতজন জলদস্যুকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাছ ধরার ট্রলার, প্রায় তিন হাজার মিটার জাল, একটি রামদা, একটি বড় সার্চলাইট ও ১২টি বড় লাঠি উদ্ধার করা হয়।লুৎফর রহমান জানান, হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতি এবং জেলেদের জাল লুটের কথা স্বীকার করেছেন।