হাতিয়ায় ঝড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গত রোববার কালবৈশাখীতে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার কেরিং চরের ইছলামপুর গ্রামের রেখা বেগম (৪৫) ও তাঁর মেয়ে শিরিন আক্তার (১৫) রোববার বিকেলে ঝড়ের সময় বজ্রপাতে মারা যান। রেখা স্থানীয় দিনমজুর আবদুর রহমানের স্ত্রী। একই সময়ে ঘর চাপা পড়ে কেরিং চরের জয়নগর গ্রামের মৃত মো. রফিকের স্ত্রী ঝর্না বেগম (২৮) মারা যান। এ ছাড়া ঝড়ের সময় উপজেলার মোল্লা গ্রামের মো. আরাফাত (৭) পানির তোড়ে ভেসে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে জানান, আরাফাতকে এখনো পাওয়া যায়নি।