হাতিয়ায় ট্রলার চাপায় সারেংসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলি ঘাটে গতকাল শুক্রবার দুপুরে মাছ ধরা ট্রলারের চাপায় সারেংসহ দুজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন ট্রলারের সারেং মো. নারগেছ (৪০) ও তাঁর ভায়রা মো. দুলাল মিয়া (৩৫)। নারগেছের বাড়ি জাহাজমারা এলাকায়। আর দুলালের বাড়ি নিঝুম দ্বীপে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে মাছ ধরা ট্রলারটি মেঘনা নদী থেকে ঘাটে তুলে রশি দিয়ে বেঁধে মেরামত কাজ করা হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ রশি ছিঁড়ে ট্রলার নিচে পড়ে যায়। এতে নারগেছ ও তাঁর ভায়রা ট্রলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, নিহত দুই ব্যক্তির
লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।