হাতিয়ায় ট্রলার ডুবিতে তিন জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরা ট্রলারডুবিতে তিন জেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
মৃত জেলেরা হলেন উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের জামাল উদ্দিন (৩৫) ও আবদুল মতিন (২২) এবং রেহানিয়া গ্রামের রাকিব উদ্দিন (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে সফিউল মাঝির একটি ট্রলার নিয়ে ১০ জন জেলে মাছ ধরতে বুড়িরচরের বুড়িরদোনা খাল থেকে মেঘনার উদ্দেশে যাত্রা করে। ভোর পাঁচটার দিকে ট্রলারটি প্রচণ্ড ঝড়ে ডুবে যায়। এ সময় অন্য জেলেরা ডুবে যাওয়া ট্রলারের সাতজনকে জীবিত উদ্ধার করেন। পরে অন্য তিনজনের লাশ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।