হাতিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার থেকে ছিটকে পড়ে এক যাত্রী নিখোঁজ রয়েছেন। ওই যাত্রীর নাম মিজানুর রহমান (২৫)। তিনি চরকিং ইউনিয়নের দাসের হাট এলাকার জয়নুল আবেদীনের ছেলে। নিখোঁজ মিজানুরের বড় ভাই আবদুল আজিজ জানান, গত শনিবার বিকেল চারটার দিকে হাতিয়ার নলচিরা ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি ক্যারিংচরের কাছাকাছি এলে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে তাঁর ভাইসহ ছয় যাত্রী নদীতে পড়ে স্রোতের তোড়ে অনেক দূরে চলে যান। পরে তাঁদের মধ্যে পাঁচজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও তাঁর ভাই মিজানুর রহমান এখনো নিখোঁজ রয়েছেন।হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বলেন, গতকাল রোববার বিকেল পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।