হাতিয়ায় ট্রলারডুবি দুই শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও এক শিশু। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তমরদ্দি লঞ্চঘাটের আধা কিলোমিটার উত্তরে আজমার খালের মুখে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।হাতিয়া থানাপুলিশ সূত্র জানায়, ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি লঞ্চঘাট থেকে সুখচর ইউনিয়নের রামচরণ ঘাটে যাচ্ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। কিন্তু তিন শিশু রতন জলদাস (৭), বাণী রানী জলদাস (৭) ও প্রতুল জলদাস (৪) নিখোঁজ ছিল। ওই দিন বিকেলে তমরদ্দি লঞ্চঘাটের পাশে মেঘনায় জেলেদের জালে নিখোঁজ শিশু প্রতুল এবং গভীর রাতে তমরদ্দি ইউনিয়নের কোরালীয়া গ্রামের পাশে জেলেদের জালে রতনের লাশ পাওয়া যায়। নিহত ও নিখোঁজ শিশুদের বাড়ি উপজেলার সুখচর ইউনিয়নের চর আমানউল্যা গ্রামে।