হাতিয়ায় ট্রলারডুবি দুজন নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ার মেঘনায় গতকাল বুধবার একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন: মো. সেলিম (৩২) ও আবদুল আলী (৩৫)। স্থানীয় ব্যক্তিদের ধারণা, দুজনেরই মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার হাতিয়ার রামচরণ ঘাট থেকে ঢালচর যাওয়ার সময় চরজাগলার কাছাকাছি গেলে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এ সময় ট্রলারটির ৬০-৭০ জন যাত্রীর মধ্যে সেলিম ও আবদুল আলী ছাড়া বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় সেলিম ও আলী নামের দুজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে।