হাতিয়ায় তিনজনকে মারধর, ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ার নবগঠিত হরণি ইউনিয়নের বয়ারচরে গত রোববার বিকেলে তিন ব্যক্তিকে মারধর করে ৬৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ভুক্তভোগীরা গতকাল সোমবার অভিযোগ করেন, সন্ত্রাসীরা ক্যারিং চরের নাসির বাহিনীর সদস্য। তারা অতর্কিত হামলা চালিয়ে বয়ারচরের গোবিন্দপুর গ্রামের রবীন্দ্রকুমার দাস, রিপদ চন্দ্র দাস ও বীণা রানী দাসকে মারধর করে। পরে দুর্বৃত্তরা তাঁদের কাছে থাকা স্বর্ণালংকার, মুঠোফোন সেট ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।রোববার রাতেই রবীন্দ্রকুমার দাস বয়ারচরের গোবিন্দপুর গ্রামের আজগর, সেন্টার বাজার সমাজ গ্রামের দিদার উদ্দিন, জহির, আদর্শ গ্রামের গেদুসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনের বিরুদ্ধে হাতিয়া থানায় একটি মামলা করেন।