হাতিয়ায় দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের দুটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। বাড়ির মালিকদের দাবি, গত বুধবার রাতে ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে।সোনাদিয়ার পূর্ব সোনাদিয়া গ্রামের পল্লি চিকিৎসক মনির উদ্দিন জানান, গত বুধবার গভীর রাতে ৩০ থেকে ৪০ জনের ডাকাত দল দরজা ভেঙে তাঁর ঘরে ঢোকে। তারা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা, পাঁচটি মুঠোফোন সেট ও মূল্যবান জিনিস নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, একই রাতে ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল চর ঈশ্বরের রাজের হাওলা গ্রামের যামিনী সাধুর বাড়িতে ডাকাতি করে। ডাকাত দল রামদা নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে যামিনী সাধু ও তাঁর স্ত্রী স্বপ্না রানী দাসের হাত-পা বেঁধে মারধর করে। পরে তিন ভরি স্বর্ণালংকার, ১৭ হাজার টাকা, তিনটি মুঠোফোন সেট ও মূল্যবান জিনিস নিয়ে যায়।