হাতিয়ায় দুই লাশ দুই দিন ধরে পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন এলাকায় মেঘনার তীরে এবং নদীতে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে আছে দুই দিন ধরে। বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলেও পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে লাশ দুটি উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় লোকজন জানান, দুটি লাশই পুরুষের। তাঁদের পরিচয় কী বা কীভাবে লাশ দুটি সেখানে এল, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। লাশ দুটি পচে ফুলে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। ঝামেলায় পড়ার আশঙ্কায় স্থানীয় লোকজন কেউ উদ্ধার করতে সাহস পাচ্ছেন না। সুখচরের বাসিন্দা আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গত শনিবার বিকেলে নদীর তীরবর্তী এলাকারমানুষের কাছে লাশ ভাসার কথা শোনেন। এরপর গতকাল রোববার সকালে ওই এলাকায় গিয়ে দেখেন সুখচর ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয়ের অল্প দক্ষিণে একটিএবং বর্তমান কার্যালয় থেকে আনুমানিক ২০০ গজ দূরে আরেকটি লাশ মেঘনা নদীর কূলেপড়ে রয়েছে। একটি লাশের পাশে কুকুর ঘোরাফেরা করতে দেখা গেছে।
হাতিয়া থানার ওসি ফজলে রাব্বী জানান, নদীর তীরে লাশ পড়ে থাকার কথা শুনে বিকেলে পুলিশের একটি দল সুখচর এলাকায় পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।