হাতিয়ায় দুপক্ষের সংঘর্ষ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়ায় পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। গত শনি ও সোমবার ঘটনাগুলো ঘটেছে উপজেলার তমরদ্দি ইউনিয়নের পশ্চিম জোড়খালী গ্রামে। এসব ঘটনায় থানায় দুটি এবং আদালতে একটি মামলা হয়েছে।আহত ব্যক্তিদের আটজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন: হাশেম মাঝি, রুকিয়া বেগম, সোয়েল, নূর নেছা, তন্জুবা খাতুন, অসিম, গনু শাহাজাহান ও ফারজানা।পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গত রোববার আবুল হাশেম তিনজনের বিরুদ্ধে হাতিয়া থানায় একটি মামলা করেন। একই দিন নূর নাহার বেগম ১০ জনের বিরুদ্ধে হাতিয়া থানায় একটি মামলা করেন। এ ছাড়া ঘর পোড়ার ঘটনায় গতকাল মঙ্গলবার নূর নাহার বেগম ১০ জনের বিরুদ্ধে হাতিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন।