হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়া উপজেলা সদরে নিরাপদ সড়ক এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় প্রথম আলো হাতিয়া বন্ধুসভা এ কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেওয়া হয়। শিশু ও বন্ধুসভার সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন শোভাযাত্রা ও মানববন্ধনে অংশ নেন। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা খানম, প্রথম আলো প্রতিনিধি মানিক মজুমদার, সাহারাজুল ইসলাম, নুর উদ্দিন প্রমুখ। মানিক মজুমদার তাঁর বক্তব্যে বলেন, হাতিয়ার সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। এ দুর্ঘটনা রোধে উদ্যোগ নিতে হবে। গত মাসেও সড়ক দুর্ঘটনায় উপজেলায় দুজন নিহত ও ৪০ জন গুরুতর আহত হয়েছে। মানববন্ধন শেষে বন্ধুসভার সহসভাপতি বিমান আশ্চার্য, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাহারাজুল ইউএনও মাহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দেন। ইউএনও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচনার আশ্বাস দেন।