হাতিয়ায় পুলিশ ফাঁড়ি আবার বসানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার বাতানখালী ও দরবেশ বাজার পুলিশ ফাঁড়ি দুটি আজ বুধবার আবার বসানো হবে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার ওই পুলিশ ফাঁড়ি দুটি প্রত্যাহার করা হয়। এদিকে রোববার রাতে অপহূত হওয়া চার ব্যক্তির সন্ধান এখনো পাওয়া যায়নি।এ ছাড়া হাতিয়ার চরাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, গত সোমবার রাতে মুন্সীয়া বাহিনীর কয়েক শ সদস্য স্থানীয় একাধিক চরের নিয়ন্ত্রণ নিয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে নাসির বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন তাঁরা।