হাতিয়ায় বাড়িতে ডাকাতি, ১০ ভরি স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ১০ ভরি স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাদিয়া গ্রামের আবুল কালামের বাড়িতে গভীর রাতে মুখোশ পরা ১০-১২ জনের একটি সশস্ত্র দল হানা দেয়। ডাকাত দলের একজন নিজেকে স্থানীয় এক ব্যক্তির পরিচয় দিয়ে আবুল কালামকে ঘর থেকে বেরিয়ে আসার অনুরোধ জানায়। কালাম ঘর থেকে বের হলে ডাকাতেরা তাঁর মুখ চেপে ধরে তাঁকে নিয়ে ঘরে ঢোকে। এরপর ডাকাতেরা কালামের হাত-পা বেঁধে শৌচাগারে ঢুকিয়ে তালাবদ্ধ করে রেখে ১০ ভরি স্বর্ণালংকার, ১৩ হাজার টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।স্থানীয় জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) স্বপন দেবনাথ বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই তিনি ওই বাড়িতে যান।