হাতিয়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুতায়িত হয়ে ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের ওছখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়া অফিসার্স ক্লাবের নতুন ভবনের রঙের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে যান দেলোয়ার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য জানিয়েছেন, মৃত ঘোষণার পর পরিবারের লোকজন দেলোয়ারের লাশ বাড়িতে নিয়ে যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনাটি থানায় কেউ লিখিতভাবে জানায়নি।