মোজাম্মেল সভাপতি, হাছান সাধারণ সম্পাদক
হাতিয়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
নোয়াখালীর হাতিয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ১৭টি পদে গত সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. মোজাম্মেল হক সভাপতি ও আ ন ম হাছান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. মোজাম্মেল হক ২১৬ ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কেফায়েত উল্লাহ ১৫৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আ ন ম হাছান পেয়েছেন ১৮৬ ও বিনোদ বিহারী দাস ১৩৫ ভোট। নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি আবু বকর ছিদ্দিক, বেলায়েত হোসেন, অঞ্জন কুমার দাস, এ কে এম গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন; যুগ্ম সম্পাদক সেলিনা আকতার ও ছালেহ উদ্দিন; সাংগঠনিক সম্পাদক সামছু উদ্দিন; কোষাধ্যক্ষ মো. আজহার উদ্দিন; দপ্তর সম্পাদক জাকের হোসেন; প্রচার সম্পাদক মানছুরুল হক; শিক্ষা ও গবেষণা সম্পাদক কৃষ্ণ কমল দাস; সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন; মহিলা সম্পাদিকা কামরুন নাহার খানম। এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।